ফেনী-২ (সদর) সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে বাছাইয়ের নির্ধারিত সময়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা খান মঞ্জুকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এর আগে, গত ২৯ ডিসেম্বর নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন মজিবুর রহমান মঞ্জু। এই আসনে মঞ্জুকে সমর্থন দিয়ে নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন জামায়াত নেতা কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য লিয়াকত আলী ভুঁইয়া।
বিডি-প্রতিদিন/মাইনুল