আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ রবিবার (৪ জানুয়ারি)। এ হিসাবে আজই ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।
ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।
রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
তফসলি অনুযায়ী, প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে।
১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিস্পত্তি হবে। আর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন