জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দাখিল করা ২১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭টি বাতিল এবং ১৪টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জামালপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জানান, রবিবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) ও জামালপুর-৫ (জামালপুর সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ দুই আসনে মোট ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করে কাগজপত্র সঠিক থাকায় ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাচাই-বাছাইয়ে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্যের কবির হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, কমিউনিস্ট পার্টির মাহবুব জামান এবং জাতীয় পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে জামালপুর-৫ (জামালপুর সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহম্মেদ, বাংলাদেশ কংগ্রেসের সাদাতুল করিম, জাতীয় পার্টি (জেপি)-এর বাবর আলী খান, এবি পার্টির অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, জেএসডির আমির উদ্দিন এবং গণঅধিকার পরিষদের জাকির হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে জাতীয় পার্টির জাকির হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী, স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম ও স্বতন্ত্র প্রার্থী হোসনে আরা বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এর আগে শনিবার জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনে দাখিল করা ২৪টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি বাতিল করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল