বরিশালের ছয়টি সংসদীয় আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
ঘোষিত তালিকা অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহিরউদ্দিন স্বপন, স্বতন্ত্র বিএনপি নেতা আব্দুস সোবহান, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী, জামায়াতে ইসলামীর মো. কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সরদার মেহেদীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের তারিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর আব্দুল মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিশের মুন্সি মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির এম এ জলিল, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ, বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) আ. হক এবং এনসিপির সাহেব আলীর মনোনয়ন বৈধতা পেয়েছে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, মো. ইকবাল হোসেন ও ফকরুল আহসান, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, জাসদের মো. আজমুল হাসান জিহাদ এবং গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, মুক্তিজোটের আব্দুল জলিল এবং বাংলাদেশ জাসদের আবদুস ছালাম খোকনের মনোনয়ন বৈধতা পেয়েছে।
বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, বাসদের মনীষা চক্রবর্তী, জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় পার্টির আখতার রহমান, এবি পার্টির মো. তারিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান সিকদার এবং বাসদ (মার্কসবাদী) দলের সাইদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, বিএনপির আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খানের মনোনয়ন বৈধ হয়েছে।
অন্যদিকে মনোনয়নপত্র বৈধতা পায়নি বরিশাল-২ আসনে জাসদের আবুল কালাম আজাদ বাদল ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল্লাহ, বরিশাল-৩ আসনে স্বতন্ত্র বিএনপি নেতা আ. ছত্তার খান ও স্বতন্ত্র মো. তৌহিদুল ইসলাম এবং বরিশাল-৫ আসনে খেলাফত মজলিশের একে এম মাহবুব আলমের মনোনয়নপত্র।
বিডি প্রতিদিন/হিমেল