আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- গাইবান্ধা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান ও গাইবান্ধা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ।
রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী হলেন ৩১ জন। অন্যদিকে, মনোনয়নপত্র বাতিল হলো ১৪ প্রার্থীর। পাঁচ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪৫ প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকা অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় এ নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেজন্য পুনরায় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ২ জানুয়ারি ৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
বিডি-প্রতিদিন/এমই