নরসিংদীতে ৫টি সংসদীয় আসনের ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নরসিংদী-১ আসনে বিএনপি থেকে খায়রুল কবির খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আশরাফ হোসেন ভূইয়া, জামায়াত থেকে মোঃ ইব্রাহিম ভূইয়া, গণফোরাম থেকে শহিদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ গণঅধিকার পরিষদ থেকে শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে সাখাওয়াত হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব থেকে হামিদুল হক পারভেজের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির সাবেক এমপি মোঃ মোস্তফা জামানের মনোনয়ন বাতিল হয়েছে।
নরসিংদী-২ আসনে বিএনপি থেকে সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে আসিফ ইকবাল, জামায়াত থেকে মোঃ আমজাদ হোসাইন, এনসিপি থেকে মোঃ গোলাম সারোয়ার তুষার, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মোঃ ফারুক ভূইয়া বৈধ ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, জাতীয় পার্টি থেকে এ.এন.এম রফিকুল আলম সেলিম এবং ইনসানিয়াত বিপ্লব থেকে মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়ন বাতিল হয়েছে।
নরসিংদী-৩ আসনে বিএনপি থেকে মঞ্জুর এলাহী, জাকের পার্টি থেকে আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টি থেকে রেজাউল করিম বাছেদ, গণফোরাম থেকে একেএম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ ওয়ারেজ হোসেন ভূইয়া, জামায়াত থেকে মোঃ মোস্তাফিজুর রহমান কাউসার, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোঃ রাকিবুল ইসলাম এবং ইনসানিয়াত বিপ্লব থেকে রায়হান মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনতার দল থেকে মোঃ এনামুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।
নরসিংদী-৪ আসনে বিএনপি থেকে সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জামায়াত থেকে মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন থেকে মোঃ সাইফুল্লাহ, জনতার দল থেকে আবু দার্দা মোঃ মাজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মুহাম্মদ মিলন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ নাছির উদ্দিন এবং জাতীয় পার্টি থেকে মোঃ কামাল উদ্দিনের মনোনয়ন বৈধ হয়েছে। বাংলাদেশ কংগ্রেস থেকে শফিকুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।
নরসিংদী-৫ আসনে বিএনপি থেকে ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে তাজুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে তাহমিনা আক্তার, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার তৌফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টি থেকে মেহেরুন্নেছা খান পন্নী, স্বতন্ত্র প্রার্থী মোঃ পনির হোসেন ও মোঃ সুলায়মান খন্দকার বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাপ মিয়া এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মশিউর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল