শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত সাঈদ আহমেদ আসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ড. মোশাররফ হোসেন মাসুদ, এনসিপি মনোনীত আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. তোফায়েল আহমেদ, খেলাফত মজলিশ মনোনীত জালালুদ্দিন আহমদ এবং গণঅধিকার পরিষদ মনোনীত অ্যাডভোকেট ফিরোজ আহমেদ। বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর মোহাম্মদ মিয়ার মনোনয়ন বাতিল হয়েছে।
শরীয়তপুর-২ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে মোঃ শফিকুর রহমান (কিরণ), জামায়াতে ইসলামী থেকে মাহমুদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইমরান হোসেন, খেলাফতে মজলিস থেকে মোঃ দবির হোসেন শেখ, খেলাফত আন্দোলন থেকে মাহমুদুল হাসান এবং এনসিপি ও গণঅধিকার পরিষদের প্রার্থীদের।
শরীয়তপুর-৩ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপু, জামায়াতে ইসলামী থেকে মোঃ আজহার উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এডভোকেট হানিফ মিয়া সরদারের মনোনয়ন।
বিডি প্রতিদিন/হিমেল