ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনে দাখিল করা ৩০ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বাতিল এবং ২৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাইয়ে ছয়জনের মনোনয়ন স্থগিত করা হলেও রবিবার (৪ জানুয়ারি) পাঁচজনের মনোনয়ন পুনরায় বৈধ ঘোষণা এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে তথ্য গোপন, আয়কর সংক্রান্ত জটিলতা ও মামলাজনিত কারণে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তার স্ত্রী তাহমিনা জামানসহ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে যাচাই-বাছাই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। প্রার্থী ও তাদের সমর্থকরাও উপস্থিত ছিলেন।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে সাতজনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত করা হয়। নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ছয়জনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে চারজনের মধ্যে একজনের মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা রয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল