আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট সদর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সোমবার সকালে জেলার মিশন মোড় এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য।’
এ সময় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনকালীন কর্মসূচি এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনায় যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল