বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা -সদরপুর -চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম বাবুলের স্থাবর ও অস্থাবর মোট ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার ৭৯৫ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তার ১১ লাখ ৭৭ হাজার ৮৯৩ টাকার ঋণ রয়েছে। আর তাঁর স্ত্রী নাজনীন রীনার সম্পদ রয়েছে ৬৪ লাখ ২৪ হাজার ২৫৭ টাকার।
পেশা হিসেবে শহিদুল ইসলাম বাবুল উল্লেখ করেছেন ব্যবসা (মানিপ্লান্ট লিংক প্রাইভেট, পুরানা পল্টন, ঢাকা ও ইউনিসার্ভিস, নিলটুলী, ফরিদপুর)। স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। শহীদুল ইসলাম বাবুল স্নাতকোত্তর পাস। তার বয়স ৫৪ বছর ৮ মাস।
শহীদুল ইসলাম বাবুলের নামে বিগত সরকারের আমলে ৪০ টি মামলা হয়েছিলো। বর্তমানে তিনি সব মামলা থেকে খালাস পেয়েছেন।
হলফনামা সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম বাবুলের অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ রয়েছে ১৫ হাজার ৭০২ টাকা। ব্যাংক হিসাবে রয়েছে ৮ লাখ ৮২ হাজার ৭২০ টাকা। বন্ড রয়েছে ১৫ লক্ষ টাকার। প্রাইভেট কার রয়েছে ২৭ লক্ষ ৩০ হাজার টাকার। সব মিলিয়ে প্রার্থীর অর্জনকালীন মোট অস্থাবর সম্পদ রয়েছে ৫১ লাখ ২৮ হাজার ৪২২ টাকার।
প্রার্থীর কৃষি জমি রয়েছে ২১৩. ১০ শতাংশ ও ৫২.৫ অযুতাংশ। যার অর্জনকালীন মূল্য ১ কোটি ১১ লক্ষ বাইশ হাজার ৩৭৩ টাকা। জমি ক্রয়ে ধার রয়েছে ১১ লক্ষ ৭৭ হাজার ৮৯৩ টাকা।
প্রার্থীর স্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ২৭ লাখ ৬৬ হাজার ৫৩৮ টাকা। ব্যাংকে জমা রয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ২১৯ টাকা। সঞ্চয়পত্র/স্থায়ী আমানত রয়েছে ৩২ লাখ টাকা। ইলেকট্রিক পণ্য (অধিগ্রহণ কালে মূল্য) ১ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা। আসবাবপত্র ১ লক্ষ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে প্রার্থীর স্ত্রীর অর্জনকালীন অস্থাবর সম্পদ ৬৪ লাখ ২৪ হাজার ২৫৭ টাকা। তবে তার স্বর্ণ রয়েছে ২১ ভরি। এর মূল্য হলফনামায় অজানা উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল