আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৈধ প্রার্থীরা হলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন: বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির মো. মাহবুব আলম, বাসদের মো. বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মো. কাউছার আলম, এনডিএম’র মো.আলমগীর হোসাইন।
লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসন: বিএনপির প্রার্থী মো. আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন, জাকের পার্টির তসলিম, নাগরিক ঐক্য’র মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. ইব্রাহিম মিয়া।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন: বিএনপির প্রার্থী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের মো. রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম, জাতীয় পার্টির এ কে এম মহিউদ্দিন, এলডিপির মো. শামছুদ্দিন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি) আসন: বিএনপির প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন (নিজান), জেএসডি’র তানিয়া রব, জামায়াতের মো. আশরাফুর রহমান হাফিজ উল্যা, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, গণ অধিকার পরিষদের মো. রেদোয়ান উল্লাহ।
বিডি-প্রতিদিন/জামশেদ