আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে লক্ষ্মীপুর জেলা শহরে বিশেষ চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি শহরের উত্তর তেমুহনী এলাকায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
‘দেশের চাবি আপনার হাতে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে এই কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়। প্রামাণ্যচিত্রগুলো দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
বিডি-প্রতিদিন/জামশেদ