চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনীত প্রার্থী হারুনূর রশিদ হারুন। আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় বিএনপি কার্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, আনোয়ার হোসেন, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি, বিএনপি নেতা তসিকুল ইসলাম তসি, নজরুল ইসলাম এবং যুবদল নেতা তবিউল ইসলাম তারিফ।
মতবিনিময় সভায় জেলার বাণিজ্যিক সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় সোনামসজিদ স্থলবন্দরকে আরও আধুনিকীকরণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।
এসময় সাবেক সংসদ সদস্য প্রার্থী হারুনূর রশিদ চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ভূমিকা রাখার আশ্বাস দেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ