নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না রেলের টিকিট নিয়ে আন্দোলন করে পরিচিতি পাওয়া মহিউদ্দিন রনি।
তিনি ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
শনিবার নির্বাচন ভবনে আপিল শুনানির পর তার আবেদন নামঞ্জুর করে ইসি।
এর আগে, সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তথ্যে গড়মিলের অভিযোগে রিটার্নিং কর্মকর্তারা রনির মনোনয়নপত্র বাতিল করেন।
বিডি প্রতিদিন/এমআই