গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী রংপুর জেলার আহ্বায়ক আল মামুন।
শনিবার ও রবিবার নিজের নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি।
উল্লেখ্য, রংপুর-১ আসনে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ ভোটারের মধ্যে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ভোটার রয়েছে ১ লাখ ২৪ হাজার ২২৫ জন। রংপুর-১ আসনে ৮ প্রার্থীর ৭ জন গঙ্গচাড়া উপজেলার বাসিন্দা হলেও সিটি কর্পোরেশন এলাকায় বাস করার একক প্রার্থী আল মামুন। রংপুর-১ আসনে এনসিপি’র প্রার্থী আল মামুন ছাড়াও বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজীসহ ৮ প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত