বিএনপি ক্ষমতায় এলে মতুয়া সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ ওড়াকান্দি ঠাকুর বাড়ীর অন্যতম উত্তরসূরি মতুঁয়াচার্য পদ্মনাভ ঠাকুর।
শনিবার (৩১ জানুয়ারি) গোপালগঞ্জের সাতপাড় দিননাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।
এসময় বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া সম্প্রদায় লোকজন ঢাক-ঢোল, কাসর বাজিয়ে সমাবেশে এসে হাজির হন।হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও ঠাকুর বাড়ীর অন্যতম উত্তসূরি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে মতুয়াচার্য সম্পদ ঠাকুর, আন্তার্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা.কে এম বাবরসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় পদ্মনাভ ঠাকুর বলেন, এবারই প্রথম বিএনপি থেকে বাগেরহাটের দুইটি আসনে দুই জন মতুয়া সম্প্রদায়ের মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারেক রহমান মতুয়াদের সম্মান দিয়েছেন। গোপালগঞ্জের তিনটি আসনের বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে পারলে তারেক রহমানের কাছে আমাদের সম্মান থাকবে।
অনুষ্ঠানে তিনি গোপালগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ডা.কে এম বাবরকে মতুয়াদের মাঝে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে কে এম বাবর তার বক্তব্যে নির্বাচিত হলে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
বিডি প্রতিদিন/কামাল