মান-অভিমান ভুলে সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন আরিফুল হক চৌধুরী।
সোমবার নগরীর আম্বরখানায় দুই নেতাকে একসঙ্গে প্রচারণায় দেখে দলের নেতাকর্মীদেরও উজ্জীবিত দেখা গেছে।
জানা গেছে, সিলেট-১ আসনে থেকে দুজনই বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল সিলেট-১ আসনে দল আস্থা রাখে খন্দকার আবদুল মুক্তাদিরের ওপর। আর আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে।
দলীয় সূত্র জানায়, এতদিন দুই প্রার্থী নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। তবে সিলেট-১ আসনে আরিফ বলয়ের ও সিলেট-৪ আসনে মুক্তাদির বলয়ের নেতাকর্মীরা একটু নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলীয় প্রতীক ধানের শীষ বিজয়ী করতে দুই নেতা একাট্টা হয়েছেন। এতে দলের সব নেতাকর্মী সন্তোষ প্রকাশ করেছেন। সবাই জোরেশোরে নির্বাচনি প্রচারে মাঠে নেমেছেন।
সোমবার প্রচারণায় আরও অংশ নেন সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, রুকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিমসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই