আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় ধরমন্ডল ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন চৌধুরী মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যান উমরাও খান, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন ও সদস্যসচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী পনি, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাওলানা আরিফ হোসেনসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল