আগামী সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে বিএনপি মনোনীত মাসুদ অরুনকে বিজয়ী করার লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মহাজনপুর গ্রামে এ সমাবেশ আয়োজন করে মহাজনপুর ইউনিয়ন বিএনপি। এতে বিপুলসংখ্যক মহিলা নেত্রী, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। প্রধান অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সদর উপজেলা সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মশিউর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু।
বিডি-প্রতিদিন/এমই