কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীরা প্রচার প্রচারণায় নির্ঘুম দিন পার করছেন। শেষ মুহূর্তেও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় পাটির প্রার্থীরা। শুক্রবার সকালে কুড়িগ্রাম-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের নির্বাচনী প্রচারণা করেছেন।
সদর উপজেলার পৌরসভা, বেলগাছা, ছিনাই ও কাঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরাসহ তিনি প্রচারণা চালান। এরপর জেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
সোহেল হোসনাইন কায়কোবাদ আলোকিত কুড়িগ্রাম গড়তে সংসদীয় আসনের নদী ভাঙন রোধসহ স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব অংশ নেন।
বিডি-প্রতিদিন/তানিয়া