খাগড়াছড়ি-২৯৮ আসনে চলছে ভোটের জমজমাট প্রচারণা। শুক্রবার সকাল থেকে দীঘিনালা উপজেলায় ভোটের প্রচারণায় রয়েছেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। তিনি উপজেলার থানা বাজার, বাবুছড়া, দাঙ্গাবাজার, হাচিনসনপুর, মেরুং, পাবলাখালী, বোয়ালখালী নতুন বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা করে প্রচারণা করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে আগামী দিনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার ঘোড়া প্রতীকের সমর্থনেও প্রচারণা চলছে। শুক্রবার বিকালে খাগড়াছড়ি সরকারি কলেজের মাঠ থেকে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার ঘোড়া প্রতীকের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকেরা ঘোড়া প্রতীকের পক্ষে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগানে শহর মাতিয়ে তোলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল