সিরাজগঞ্জের কামারখন্দে নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ঝাঐল ইউনিয়ন বিএনপির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লহ আল কায়েস।
তিনি বলেন, সিরাজগঞ্জ -২, সদর -কামারখন্দ আসনের ধানের শীষের প্রার্থী তারেক রহমানের আস্থাভাজন ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে ধানের শীষে ভোট দিবেন। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতিটি প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সভায় দলীয় নেতাকর্মী ও নারীরা অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএম