আসন্ন সংসদ সদস্য নির্বাচনে জয়ী হতে পারলে সংসদে গিয়ে প্রথমে নদী ভাঙনের কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা।
শুক্রবার সন্ধ্যার পর পিপুলবাড়ী বাজারে নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন।
সেলিম রেজা বলেন, ‘কাজিপুরের মানুষের প্রধান দুঃখ নদীভাঙন। তাই আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হলে আমি প্রথম সংসদে দাঁড়িয়ে নদী ভাঙনের কথা বলব। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করব।’
তিনি আরও বলেন, ‘আপনারা ধানের শীষে ভোট দিলে ৫৪ বছরের উন্নয়নবঞ্চিত কাজিপুরকে উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কাজিপুরের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। নির্বাচনের পর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয় নেতাকর্মী-সাধারণ মানুষ নিয়ে বৈঠক করে সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সব সমাধান করা হবে।’
সেলিম রেজা বলেন, কাজিপুরের অনেক নারী ঢাকায় গার্মেন্টেসে কাজ করে স্বামীর সঙ্গে সংসারের খরচ ভাগাভাগি করেন। অথচ একটি দলের আমির এই নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তারা একাত্তরেও মা-বোনদের ইজ্জত লুটেছে। মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। সকল ভাই-বোনেরা মিলে তাদের প্রতিরোধ করতে হবে।
নির্বাচনি জনসভায় চারটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই