মুন্সিগঞ্জ সদরের মুন্সিকান্দি এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও অস্ত্র নিয়ে বাধার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের মধ্যে পূর্বেই বিরোধ ছিলো। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিডি-প্রতিদিন/তানিয়া