খাগড়াছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ২৯৮ নং আসনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রার্থী মো. নুরুল ইসলাম লিখিত বক্তব্যে ৪৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
এ সময় তিনি মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতির লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের জন্য ভোট প্রার্থনা করে ৪৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে খাগড়াছড়িকে সমৃদ্ধ ও শান্ত জনপদ হিসেবে গড়ার লক্ষ্যে শান্তি-সম্প্রীতি এবং টেকসই উন্নয়নের কথা তুলে ধরেন।
এতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম, আনোয়ার হোসাইন, হানিফ মিয়া, বেলাল হোসেন, মো. কাওছার আলমসহ খাগড়াছড়ি জেলা কমিটির প্রচার সম্পাদক আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ