আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের পক্ষে নাচে গানে ব্যতিক্রমীভাবে ভোটের প্রচারণা করা হচ্ছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে কর্মী সমর্থকরা নেচে গেয়ে ফুটবল প্রতীকের নির্বাচনী প্রচারণা করেন।
প্রচারণায় গায়কের কণ্ঠে নানান সুরে স্থানীয় লোকজনদের আনন্দ আনন্দ দেওয়া হয়। কর্মী সমর্থকদের অনেকে গায়কের সঙ্গে নেচে গেয়ে জনসাধারণকে আনন্দ দেয়। নানা ভঙ্গিতে, নানা রকম সুরে, ভিন্ন ভিন্ন কথায় প্রচারণা স্থল সবার কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা এই ব্যতিক্রমী প্রচারণার প্রশংসা করেন এবং নানা রকম মন্তব্য করতে শোনা যায়। স্থানীয়রা বলেন ব্যতিক্রমী প্রচারণায় আমরা বিরক্ত হওয়ার চেয়ে আনন্দিত হয়েছি। সব প্রার্থীদের উচিত বিরক্তিকর উচ্চ শব্দ দূষণ পরিহার করে এমন আকর্ষণীয় প্রচারণার পথ অবলম্বন করা।
বিডি-প্রতিদিন/তানিয়া