গণসংহতি আন্দোলনের নির্বাচনী ইশতেহার রবিবার দুপুর ১২টায় রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণা করা হবে।
শনিবার এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সদস্য সচিব ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, ঢাকা-১২ আসনের প্রার্থী ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, ঢাকা-৩ আসনের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সদস্য বাচ্চু ভূঁইয়াসহ দলের নেতারা।
বিডি প্রতিদিন/জুনাইদ