আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, কুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের উমরাও খান, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট শাখার সদস্য এডভোকেট আমিনুল ইসলাম মুনির, উপজেলা জমিয়তের সভাপতি সাব্বির মোরসালিন, নাসিরনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক বকুল খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নাসির রহমান, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জমসেদ, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি বরকত উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ