পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আধুনিক চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা গড়তে চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আলমডাঙ্গা শহরের এটিম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল কাউনাইন টিলুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা ১ ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ আরও অনেকে।
নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার প্রত্যয় নিতে হবে। একই সাথে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে।
বিডি-প্রতিদিন/আশফাক