সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম. এ মুহিত বলেছেন, ধানের শীষ হলো উন্নয়নের প্রতীক। ধানের শীষ যখন ক্ষমতায় গেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয় হলে শাহজাদপুরে নদী ভাঙ্গনরোধ, চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন, তাঁত ও দুগ্ধ শিল্প আধুনিকায়ন করা হবে।
শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার কৈজুরী হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে এবং ভোটের সুযোগ হয়েছে। শুধু তাই নয় ভোটের জন্য হাজার হাজার নেতাকর্মী রক্ত ও নির্যাতনের স্বীকার হতে হয়েছে। তাই এই ভোট আপনাদের জন্য ও বাংলাদেশের জন্য অনেক ত্যাগ-তিতিক্ষার ভোট। এই ভোটে আপনারা যদি ভুল করেন তবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তাই প্রত্যেক নারী-পুরুষ, যুবক-তরুনী- ছাত্র-ছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ইসলামিক মুল্যবোধ রক্ষায় ধানের শীষে ভোট দিবেন।
জনসভায় ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ হাজার হাজার নেতাকর্মীসহ সাধারন মানুষ অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এএম