আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে চট্টগ্রামে চলছে জমজমাট প্রচার-প্রচারণা। শনিবার দিনভর নিজ নিজ আসনের ভোটারদের কাছে ছুটেছেন প্রার্থীরা। তাদের কথা শুনেছেন প্রার্থীরা, দিয়েছেন নানান প্রতিশ্রুতি।
চট্টগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মডেল মিরসরাই গড়তে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মোহাম্মদ রায়হান, উত্তর জেলা জামায়াতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিমসহ অন্যরা।
চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী গণসংযোগ ও পথসভা করেছেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে। তিনি বলেন, সীতাকুণ্ডের উত্তরাংশ বিশেষ করে বাড়বকুণ্ড একদিকে পর্যটন, অপরদিকে কৃষি ও শিল্পের অনন্য সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে কলকারখানা থাকলেও মূলত এই অঞ্চলের জীবিকা এখনও কৃষি নির্ভর। তাই মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে আধুনিক উৎপাদন ও বিপণন ব্যবস্থার বিকল্প নেই।
চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে মুরাদপুর এলাকায় গণসংযোগ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি বলেন, গুপ্ত রাজনৈতিক শক্তি নানারকম গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেলসহ অন্যরা।
চট্টগ্রাম-৯ আসনে জনতার দলের প্রার্থী মো. হায়দার আলী চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সহসভাপতি কৃষিবিদ যধু সিং, সাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা, দপ্তর সম্পাদক নারায়ণ দাশ, নির্বাচন পনিচালনা কমিটি কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, শ্যামল দাশ, জনতার দল চট্টগ্রামের যুগ্ম মহাসচিব হাজী মো. মনিরুজ্জামান, পল্টু বিশ্বাস, নারীনেত্রী রাহেনা আক্তার, রুজিনা আক্তার পান্না আকতার, মো. ফারুক হোসেন।
চট্টগ্রাম-১০ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরী শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক পার্টি মহানগরের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক উসমান খান, খুলশী থানা জাপা আহ্বায়ক মো. হাসান, জাপা হালিশহর থানা সভাপতি মো. আবুল কাসেম, মো. ইলিয়াস, জাপা পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক আলহাজ আলী আশরাফ খান রাজুসহ দলের নেতাকর্মীরা।
চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ডবলমুরিং থানা ও ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদলের বেপারীপাড়া মোড়, সিডিএ আবাসিক এলাকা, ছোটপুল ইসলামিয়া ব্রিক ফিল্ড রোড, বলীরপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন শাহীন পাটোয়ারী।
চট্টগ্রাম-১১ আসনে গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক দীপনের উদীয়মান সূর্য প্রতীকের পক্ষেও নির্বাচনি প্রচারণা করা হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মনছুর মুহাম্মদ খান, বাবুল দাশ, ইমরান খান, ফজল করিম, মাহমুদুল ইসলাম, সাইফুল আলম, সোলায়মান, আব্দুর রহমান, মুহাম্মদ আনোয়ার, ফাতেমা বেগম, রহিমা বেগম, নাসিমা আক্তারসহ অন্যরা।
চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সমর্থনে উত্তর বরকলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জিএম শাহাদত হোসাইন মানিক, সদস্য সচিব মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপু, মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন, আলহাজ মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ সাইফুদ্দীন খান, মুহাম্মদ কায়কোবাদ, জিএম তৈয়ব আলী প্রমুখ।
আনোয়ারায় ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক।
বিডি-প্রতিদিন/এমই