প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটঘর ঋষিপাড়া ও নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
এসময় কাজী নাজমুল হোসেন বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম হাতে নেওয়া হবে। নবীনগরে কোনো প্রতিহিংসার রাজনীতি হতে দেব না। আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। সবাইকে নিয়ে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।
বিডি প্রতিদিন/কামাল