ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূ্ঁইয়া বলেছেন, আমরা সবাই কেন্দ্রে যাবো। ভোটের পর আমাদের ব্যালট গুনে রেজাল্ট নিয়ে বের হবো। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান ভূ্ঁইয়া বলেন, আমরা যদি ভবিষ্যৎ সুদৃঢ় করতে পারি তাহলে গোপালগঞ্জকে গড়ে তুলতে পারবো, বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আপনারা কোনভাবেই ভয় পাবেন না। আমরা সবাই কেন্দ্রে যাবো। ভোটের পর আমাদের ব্যালট গুনে রেজাল্ট নিয়ে বের হবো। আপনারা ধৈর্যহারা হবেন না।
এর আগে, বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন কর্মী সমর্থকরা। সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল খালেক সর্দার।
বিডি-প্রতিদিন/তানিয়া