গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও অবহিতকরণের লক্ষ্যে মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মো আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে শিল্পীরা ছন্দ, তাল ও সংগীতের মাধ্যমে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনি আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। ভ্রাম্যমাণ ট্রাকটি জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ছাড়াও গাংনী ও মুজিবনগর উপজেলায় বিভিন্ন স্থান ঘুরে ভোটারদের উদ্দেশ্যে সংগীত পরিবেশন করবে।
জেলা তথ্য অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা তথ্য অফিসের নানামুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ