বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে মাঠে নামছে বেলজিয়াম। বাংলাদেশ সময় দুইটায় সিয়াটলে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। দলের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুকে বেঞ্চে বসিয়ে শুরুর একাদশ ঘোষণা করেছে বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া চার্লস।
তবে চার্লস ডি কেটেলারে-কে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে একাদশে রেখেছেন গার্সিয়া। এর সঙ্গে কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু ও লিয়ান্দ্রো ট্রোসার্ড আক্রমণভাগে সহায়তা করবেন এবং ইউরি টিলেমানস 'রেড ডেভিলস'দের নেতৃত্ব দেবেন। গোলপোস্টের দায়িত্বে থাকছেন থিবো কোর্তোয়া এবং রক্ষণভাগে থাকছেন টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেল, আর্থার থিয়েট ও ম্যাক্সিম ডি কুইপার।
মাঝমাঠের সামলাবেন টিলেমানস ও হ্যান্স ভানাকেন। অন্যদিকে ডি ব্রুইন কিছুটা এগিয়ে সৃজনশীল ভূমিকায় খেলবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে সেনেগাল কোচ পাপে থিয়াও বেশ কিছু পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন। কালিদু কৌলিবালি, নিকোলাস জ্যাকসন ও লামিন কামারা নকআউট ম্যাচের শুরুতে বেঞ্চে থাকছেন। ইনজুরির কারণে দলের প্রধান গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি খেলতে পারছেন না। তার পরিবর্তে সেনেগালের গোলপোস্টের দায়িত্বে থাকছেন মরি দিয়াও। রক্ষণের দুই প্রান্তে খেলছেন ক্রেপিন দিয়াত্তা ও ইসমাইল জ্যাকবস। আর মুসা নিয়াখাতে ও পাথে সিস রক্ষণভাগের বাকি অংশ সামলাবেন।
এছাড়া মাঝমাঠে হাবিব দিয়ারা ও পাপে গেয়ের সঙ্গে সেনেগালের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন সাদিও মানে। তার সঙ্গে আক্রমণভাগে থাকছেন ইলিম্যান এনদিয়ায়ে ও ইসমাইলা সার।
বেলজিয়াম শুরুর একাদশ: থিবো কোর্তোয়া; টিমোথি কাস্টান, ব্র্যান্ডন মেচেল, আর্থার থিয়েট, ম্যাক্সিম ডি কুইপার; ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন; জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইন, লিয়ান্দ্রো ট্রোসার্ড; চার্লস ডি কেটেলারে।
সেনেগাল শুরুর একাদশ: মরি দিয়াও; ক্রেপিন দিয়াত্তা, পাথে সিস, মুসা নিয়াখাতে, ইসমাইল জ্যাকবস; হাবিব দিয়ারা, ইদ্রিসা গেয়ে, পাপে গেয়ে; ইলিম্যান এনদিয়ায়ে, সাদিও মানে, ইসমাইলা সার।
বিডি প্রতিদিন/আরকে