বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, যেসব বিলাসী পণ্য আমদানি করা হচ্ছে, সেগুলো অবশ্যই নিরুৎসাহ করতে হবে। কারণ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার পাশাপাশি আমদানি সক্ষমতা কমে যাচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, যাতে খুব বেশি এসেনশিয়াল নয় এমন পণ্য না আসে। একই সঙ্গে সরকার যেসব পণ্য আমদানি বাতিল করেছে এবং বাংলাদেশ ব্যাংক আমদানির বিপরীতে শতভাগ এলসি মার্জিন আরোপ করেছে, সেটিও চলমান রাখতে হবে। তিনি বলেন, আমদানি নিরুৎসাহিত করার জন্য সরকারের উদ্যোগ অবশ্যই মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করার জন্য সরকার যেসব পলিসি নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের রিজার্ভ কমে যাওয়ার পাশাপাশি আমদানি সক্ষমতা কমে যাচ্ছে। যেসব বিলাসী পণ্য আসছে সেগুলো অবশ্যই নিরুৎসাহিত করতে হবে। ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রথমত সরকার কিছু বিলাসী পণ্য আমদানি বাতিল করেছে। আর কিছু পণ্যে আমদানি শুল্ক বাড়িয়েছে। মানে পদক্ষেপ নিয়েছে। এর পরও যেটুকু আমদানি হচ্ছে সেটি গত বছরের তুলনায় অনেক কমে গেছে। এর মানে সরকারের উদ্যোগ কাজে লাগছে। সেটি কিন্তু দেখা যাচ্ছে। এর পরও অবশ্যই মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। সরকার চাইলেও একসঙ্গে সবগুলো বিলাসী পণ্য আমদানি বাতিল করতে পারছে না। তবে এসব পণ্য আমদানির আগে যাচাই-বাছাই করতে হবে।
শিরোনাম
- জবি ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ ইভেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ড ‘অ্যানটা’
- কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক
- রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার কারাদণ্ড
- অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ও শ্রমিক সংকটে বিপাকে বুড়িচংয়ের কৃষক
- চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
- কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন
- নাহিদ রানাকে প্রশংসায় ভাসালেন বাবর আজম
- ফরেস্টকে হারিয়ে ইপিএলে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানইউ
- চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে
- আখাউড়ায় রেলের বিদ্যুৎ হরিলুট
- গুমের কঠোর শাস্তি নিশ্চিত করতে যথাযথ আইন করা হবে : আইনমন্ত্রী
- অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি
- ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন: প্রতিমন্ত্রী হাবিব
- ঢাকার লেকগুলোকে পরিচ্ছন্ন ও পানি প্রবাহ সচল রাখতে উচ্চপর্যায়ের কমিটি
- কাঁটাতার নির্মাণে বিএসএফের হাতে জমি হস্তান্তরের আগে সীমান্তে মন্ত্রী
- বাবরকে ‘বারবার’ আউট করা নিয়ে যা বললেন নাহিদ রানা
- চট্টগ্রামে ব্যবসায়ী দিদার হত্যা; গ্রেফতার হয়নি পলাতক আসামি
নিরুৎসাহ করতে হবে বিলাসী পণ্য
----- ড. মোস্তাফিজুর রহমান
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর