যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর লারেডোতে ট্রেনের এক ওয়াগন থেকে ছয়টি লাশ উদ্ধার করেছে পুলিশ। লারেডো পুলিশের তদন্তকারী জো বায়েজা জানিয়েছেন, রবিবার রেলরোড কোম্পানি ইউনিয়ন প্যাসিফিকের এক কর্মী মেক্সিকো সীমান্তের প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি রেলওয়ে ইয়ার্ডে থাকা এক ওয়াগনে লাশগুলো দেখতে পান। পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে তাঁদের মৃত হিসেবে শনাক্ত করেন। বায়েজা জানিয়েছেন, কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে পুলিশ তা নির্ধারণ করতে পারেনি, তদন্ত চলছে। ছয়জনের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এই ব্যক্তিরা কোথা থেকে এসেছেন বা তাঁদের পরিচয় কী, এসব বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। রয়টার্স জানিয়েছে, এর আগেও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে ট্রেনে ও ট্যাক্টর ট্রেইলারে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মৃতের বেশির ভাগই ছিলেন অভিবাসনপ্রত্যাশী। ২০২২ সালে টেক্সাসের মেক্সিকো সীমান্তের নিকটবর্তী শহর সান আন্তোনিওর প্রান্তে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যান থেকে ৫৩টি লাশ উদ্ধার করা হয়েছিল। ভ্যানটির শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় চোরা পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। -রয়টার্স
শিরোনাম
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
টেক্সাসে ট্রেনের ওয়াগনে ছয় লাশ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম