দীর্ঘ সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন সম্ভবত নির্ধারণ করতে যাচ্ছে তার চার দশকের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য। দুর্নীতি মামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দেশের ভিতরে ও বাইরে তীব্র চাপের মুখে রয়েছেন এই প্রবীণ নেতা।
নেতানিয়াহুর এ নির্বাচনি পরীক্ষার পটভূমিতে রয়েছে এক ঝোড়ো রাজনৈতিক অধ্যায়। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে প্ররোচিত করেছিলেন নেতানিয়াহু।
এই বহুমুখী যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেতানিয়াহু এখন এক চরম উভয়সংকটে আটকা পড়েছেন। । এরই মধ্যে দুর্নীতির মামলাগুলো
নেতানিয়াহুর ভাবমূর্তিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। সব মিলিয়ে, আসন্ন এই অক্টোবর নির্বাচন কেবল ইসরায়েলের নতুন সরকারই নির্ধারণ করবে না, বরং তা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত যবনিকা ডেকে আনতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। -আলজাজিরা