কুয়েতে 'ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সাংবাদিকতায় বৈষম্য' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন'র সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ছাদেক আহমেদকে সংবর্ধনা দেয়া হয়।
সম্প্রতি কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েতের সভাপতি ও এনটিভি প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন। সংস্থার সাধারণ সম্পাদক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ.হ.জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাই টিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা।
ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সাংবাদিকতায় বৈষম্য নিয়ে বক্তব্য দেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন'র সভাপতি সৈয়দ ছাদেক আহমেদ, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামিম আহমেদ, আজকের সূর্যোদয়ের কুয়েত ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরটিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ-সভাপতি সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজান, মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলা, সুরমা পারের এস.এম.আব্দুল আহাদ, কবি আব্দুর রহিম, অধ্যাপক বিলাল আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিহির কান্তি পাল, ইমরান সিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা