শিরোনাম
প্রকাশ: ০৮:৫৩, রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ আপডেট:

'বিএনপি কর্মীদের এখনও সন্ত্রাসী ভাবে যুক্তরাষ্ট্র প্রশাসন'

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে
অনলাইন ভার্সন
'বিএনপি কর্মীদের এখনও সন্ত্রাসী ভাবে যুক্তরাষ্ট্র প্রশাসন'

সিলেটের বিয়ানিবাজার উপজেলার মামুন-অর রশীদ টানা ৪ মাস যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারের নির্জন কক্ষে ছিলেন। মেক্সিকো হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অভিবাসন-এজেন্টদের হাতে ধরা পড়ার সময়েই বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ৩৪ বছর বয়সী মামুন।

বিএনপির কর্মকাণ্ডকে এখনও সন্ত্রাসী হিসেবে বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়। অভিবাসন দফতরের অভিভাবক এই মন্ত্রণালয়ের সর্বস্তরের এজেন্টরা এখনও জামায়াত-শিবিরের ন্যায় বিএনপিকেও ‘সন্ত্রাসীদের সহযোগী’ মনে করছে।
তবে নিউইয়র্কের খ্যাতনামা অ্যাটর্নি অশোক কর্মকার সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে মামুনকে ৩৫ হাজার ডলার বন্ডে মুক্ত করেছেন ১৪ ফেব্রুয়ারি। মামুনের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন পেন্ডিং রয়েছে এবং সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ‘ওয়ার্ক পারমিট’ প্রদানের নির্দেশও দিয়েছেন অভিবাসন জজ।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার সাক্ষাৎ ঘটে মামুনের সাথে। সে সময় বিয়ানিবাজার থেকে একই পথে যুক্তরাষ্ট্রে আসার সময় গ্রেফতার হওয়া আরেক যুবক আমিনুলের সাথেও সাক্ষাৎ ঘটে জ্যামাইকায় অ্যাটর্নি অশোক কর্মকারের অফিসে। তারা উভয়েই বিএনপির কর্মী হিসেবে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। বাংলাদেশের কতিপয় লোককে মোটা অংকের টাকা দিয়ে বিভিন্ন পথ ঘুরে ব্রাজিলে এসেছিলেন তারা। সেখানে কয়েক সপ্তাহ অবস্থানের পর সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকোতে আসার পর তারা মেক্সিকোর অভিবাসন রীতি অনুযায়ী সাময়িক অবস্থানের অনুমতি সংগ্রহ করেন। সেই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে ঢুকতে সহায়তা করে সংঘবদ্ধ আদম পাচারকারি চক্র। মেক্সিকো সীমানা অতিক্রমের পরই আদাম পাচারকারিদের দায়িত্ব শেষ বলে জানান মামুন এবং আমিনুল। মামুনের বন্ডের অর্থ সংগ্রহ করে দেন নিউইয়র্কের সমাজকর্মী এম এ সবুর।
অ্যাটর্নি অশোক কর্মকার এ সংবাদদাতাকে জানান, ‘সাম্প্রতিক বছরগুলোতে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ের নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনে সরাসরি বিএনপি জড়িত থাকায় যুক্তরাষ্ট্র প্রশাসনে জামাত-শিবিরের মত বিএনপিকেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতির অবসানে ৩ বছর আগে আমি বিএনপির এক কর্মীর আবেদনের শুনানীর সময় ‘দলগতভাবে বিএনপি সন্ত্রাসী সংগঠন নয়’ তার সমর্থনে বিস্তারিত ডক্যুমেন্ট উপস্থাপন করেছি নিউইয়র্কের অভিবাসন আদালতে। এক পর্যায়ে সেই আদালত হোমল্যান্ড সিকিউরিটির মনোভাব পরিবর্তনের রুলিং জারি করেন এবং আমার মক্কেলের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন মঞ্জুর করেছেন। এরপর একই আদালতে বিএনপির কর্মীদের আবেদন সহজেই মঞ্জুর হচ্ছে। তবে নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, পেনসিলভেনিয়া প্রভৃতি অঙ্গরাজ্যের অভিবাসন আদালত এখনও বিএনপিকে সন্ত্রাসী সংগঠনের পর্যায়ে বিবেচনা করছে।
অ্যাটর্নি অশোক উল্লেখ করেন, ‘এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখোন আওয়ামী লীগকেও একইভাবে চিহ্নিত করা হয়েছিল।’  তবে জামায়াত-শিবিরের ব্যাপারে কোন আদালতই সহানুভূতিশীল নয়-উল্লেখ করেন অ্যাটর্নি কর্মকার।
গত বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের সময় থেকে গত এক বছরে যতজনের রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হয়েছে তার ৬০% হলেন বিএনপি কর্মী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে ২০% এর আবেদন মঞ্জুর হয়েছে। এনজিও, নির্যাতিত গৃহকর্মী, নির্যাতিতা গৃহিনীরাও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

অ্যাটর্নি অশোক কর্মকার আরো জানান, ‘অবস্থা বেগতিক দেখে গত এক বছরে কেউই জামায়াত-শিবিরের কর্মী পরিচয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেনি। প্রায় সকলেই বিএনপি কর্মী হিসেবে আবেদন করছেন।’
এদিকে, ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের দফতর থেকে ১৬ ফেব্রুয়ারি জানা গেছে, অনেক আগে থেকেই বহিষ্কারের নির্দেশ থাকা ২৪ বাংলাদেশিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এখনও ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আরিজোনা, আলাবামা, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, জর্জিয়া,  মিশিগান, নিউইয়র্কের বিভিন্ন ডিটেনশন সেন্টারে ১৭৮ জন বাংলাদেশি বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে একজনও কোন ধরনের অপকর্মে জড়িত ছিলেন না। অভিবাসনের আইন লংঘন করাই তাদের একমাত্র অপরাধ। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং অভিবাসন দফতরের শীর্ষ কর্মকর্তারা সবসময় দাবি করছেন যে, গুরুতরভাবে অপরাধীদেরকেই ধরা হচ্ছে। কারণ তারা সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি।

অনেক আগে থেকেই বহিষ্কারের নির্দেশপ্রাপ্তদের মধ্যে যাদের সিটিজেন স্বামী/স্ত্রী অথবা সন্তান রয়েছে, তারা অভিবাসন বিষয়ে পারদর্শী অ্যাটর্নির পরামর্শ নিতে পারেন। এ ধরনের চেষ্টা করে অনেকেই বর্তমানের গ্রেফতার অভিযান থেকে রেহাই পেয়েছেন-জানান অ্যাটর্নি মঈন চৌধুরী। গত কয়েক মাসে বেশ ক’জনকে ডিটেনশন সেন্টার থেকে ছাড়িয়ে আনাও সম্ভব হয়েছে আইনী লড়াইয়ের পর। একই কথা বলেছেন অভিবাসীদের ভরসার প্রতিক ‘ভয়েস অব দ্য ইমিগ্র্যান্ট’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান মাজেদা এ উদ্দিন এ সংবাদদাতাকে বলেন, ‘বেশ ক’জনের বহিষ্কার ঠেকাতে সক্ষম হয়েছি। আরো কয়েকজন রয়েছেন ডিটেনশন সেন্টারে। তাদের মুক্তির জন্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে দেন-দরবার চালাচ্ছি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান
কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান

৩৯ মিনিট আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৪৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

৫১ মিনিট আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

৩ ঘণ্টা আগে | শোবিজ

রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড
সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

৪ ঘণ্টা আগে | নগর জীবন

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

৫ ঘণ্টা আগে | শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

৫ ঘণ্টা আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২২ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

২১ ঘণ্টা আগে | জাতীয়

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম