শিরোনাম
- ‘অন্যদের সুযোগ দিতেই বেঞ্চে থাকতে চেয়েছিলেন মেসি’
- ‘বিরোধীদল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে’
- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার
- প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ
- নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
- রামপুরা হত্যাকাণ্ডের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : চিফ প্রসিকিউটর
- নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
- হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি
- রাজশাহীতে স্কুলশিক্ষক বাবা হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
- টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেক কোচ?
- ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক
- মুন্সীগঞ্জে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ
- করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯
- জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
- বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী
- দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী
- কারিগরিতে ৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য, ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন বই
উৎসবমুখর পরিবেশে স্পেনে ঈদুল আযহা উদযাপিত
বকুল খান, স্পেন
অনলাইন ভার্সন
সকল ভেদাভেদ ভুলে উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করেছে স্পেনের প্রবাসিরা। ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে। প্রায় ৭ হাজার প্রবাসীর উপস্থিতিতে গোটা এলাকা মিলনমেলায় রূপ নেয়।
শত ব্যস্ততার মাঝে এই একটা দিন সবাই একত্রে মিলিত হন উৎসবের আমেজে। বাংলাদেশিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কাসিনো পার্কে জড়ো হতে থাকেন সকাল থেকে। নানা দেশের নানা বর্ণের ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন।
প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টা আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এদিকে, মাদ্রিদ ছাড়াও বার্সেলোনাসহ মালাগাতে পৃথক পৃথক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে সামাজিক, রাজনৈতিক, দূতাবাসের কর্মকর্তা ছাড়াও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। এর মধ্যে ছিলেন দূতাবাসের প্রধান ও মিনিস্টার হারুন আল রাশিদ, মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার। ঈদের দিনে নামাজে আগত মুসল্লিদের মিষ্টি বিতরণ করেন ইসলামি ফোরাম অব স্পেন। অনেক বাংলাদেশি নারীও এখানে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ ইমামতি করেন হাফেজ হাসান বিন মুহাম্মদল্লাহ। তিনি মুনাজাতে মুসলিম বিশ্বের সুখ, শান্তি এবং নিপীড়িত, নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন। এদিকে স্পেন নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার মাদ্রিদের বৃহৎ জামে মসজিদ ভেনতাসে অনান্য মুসলিম কূটনীতিকদের সাথে ঈদের নামাজ আদায় করেন সকাল সাড়ে ৮ টায়। এসময় তার সঙ্গে ছিলেন কমার্শিয়াল কাউন্সিলার নাভিদ শফিউল্লাহ, প্রথম সচিব শরিফুল ইসলাম।
স্পেনের আইনে প্রকাশ্যে পশু জবাই করা যায় না। তাই মুসলমানরা শহর থেকে দূরে ফার্মগুলোতে গিয়ে গরু, খাসি, কিংবা ভেড়া কুরবানি দিয়ে থাকেন। অনেকেই মাংসের দোকানগুলোতে গিয়ে কুরবানির মাংস অর্ডার দিয়ে আনিয়ে নেন।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
২৫ মিনিট আগে | জাতীয়
নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
২৬ মিনিট আগে | জাতীয়
২৩ মাসের শিশুকে ২৫ কামড় ও মারধর, ভারতে প্রাক্-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের বিরুদ্ধে মামলা
৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী
৩৪ মিনিট আগে | মন্ত্রীকথন