দীর্ঘ সময় পর নেতৃত্বের পরিবর্তন এলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার শাখার। ড. এস এম রহমান তনুকে আহ্বায়ক এবং শামসুর আলম শিকদার (হেলাল শিকদার)-কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ২৩ ডিসেম্বর উক্ত কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন-আহ্বায়ক মোকছেদ আলী আলম, আলী খান জুয়েল, মোহাম্মদ গোলাম কবির, ইমরান হোসেন, মোশারফ হোসেন হৃদয়, মোহাম্মদ আল আমিন কাজী, এম এম মোজাম্মেল হক, এম এম শাহেদ সুলতান মারুফ, আনোয়ার হোসেন মঞ্জু, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম শিপন, মাহফুজুর রহমান, এম মাহফুজুর রহমান সোহেল, হাসান ইমাম, মোহাম্মদ সোহেল,মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ তারেক সালাম, মোহাম্মদ রায়হান শিমুল, মো. খোরশেদ আলম রনি, রাহাত আল ইমরান, মো. সুজন মিয়া ও মো. মিজানুর রহমান। এছাড়াও কমিটিতে আরও ৫৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এ বিষয়ে নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ড. এস এম রহমান তনু এবং শামসুর আলম শিকদার (হেলাল শিকদার) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা নিরলসভাবে কাজ করে যাবে।
বিডি-প্রতিদিন/জামশেদ