মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম রতন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. কাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন ও মো. রেফাজ রহমান রাসেল।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ-সভাপতি কবি রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।
আলোচনা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল