বাংলাদেশের গণতন্ত্রের “অপরাজেয় নেত্রী”, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে অস্ট্রেলিয়ার বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
দলটির পক্ষ থেকে প্রেরিত এক লিখিত শোকবার্তায় জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং জাতীয় রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।
বিবৃতিতে জানানো হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্রবাসে অবস্থানরত বিএনপি অস্ট্রেলিয়ার নেতাকর্মীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অস্ট্রেলিয়া শোকাহত নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং তাঁর অবদানের স্মৃতিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ হিসেবে ধারণ করবে।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা বেগম জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি।
বিডি-প্রতিদিন/তানিয়া