অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো এমকেএস টেপ টেনিস ক্রিকেট ব্যাট। এ উদ্যোগ গ্রহণ করেন ক্যাম্পবেলটাউন ঈগলস ক্রিকেট ক্লাবের স্পোর্টস ডিরেক্টর মেহদি খান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ক্রিকেট ব্যাটটি টেপ টেনিস খেলোয়াড়দের কথা মাথায় রেখে আধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। শক্তিশালী স্ট্রোক, উন্নত ব্যালান্স ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিতের মতো প্রতিটি বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে।
প্রস্তুতকারকরা এ উদ্যোগে সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েসকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তার পরামর্শ ও সমর্থনে ব্যাটের মান ও গ্রহণযোগ্যতা আরও দৃঢ় করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ক্রিকেটপ্রেমী ও কমিউনিটির সদস্যরা জানান, টেপ টেনিস ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আর আন্তর্জাতিক মানের ব্যাট সিডনির ক্রিকেট সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এমকেএস টেপ টেনিস ব্যাট খেলোয়াড়দের দক্ষতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/এমই