বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মালয়েশিয়া শাখার কার্যক্রম গতিশীল করা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের করণীয় বিষয়ে আলোচনা সভা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সাইবার দল মালয়েশিয়া শাখার সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবার দল কেন্দ্রীয় নেতা জালাল উদ্দীন হাসান শাহীন ও মোবাশ্বের হোসেন।
হান্নান মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কে. জেড. তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব রুবেল, যুবদল নেতা শেখ মো. সেলিম, সাইবার দল নেতা আব্দুর রহিম রাজ, মারুফ, মিরাজ খলিফা, মো. সোহাগ, মারুফ এলাহী, মাহমুদুল হক আসিফ, আরমান, একরাম জাহিদ, আফসার, কে. এম. মিজানুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল