পৃথিবীর রং আমাকে দেখতে দাও। কিন্তু অন্ধরা কীভাবে দেখে? তারা দেখে মনের অনুভূতি দিয়ে। সেই অদম্য শক্তিতেই বাংলাদেশের দামাল ছেলেরা লাল-সবুজের পতাকা উড়াচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। আর তাদের বিশ্ব জয়ের সেই স্বপ্নসারথি হয়ে পাশে আছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রতিষ্ঠানের ধারাবাহিক সহযোগিতায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে সাফল্য পাচ্ছে। যার মধ্যে রয়েছে ২০১৮ সালের ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ, ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০তে দ্বিপক্ষীয় সিরিজ জয় ও ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন। সেই ধারাবাহিকতায় এবার দেশে শুরু হচ্ছে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড ২০২৬’। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের এ আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে আছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। আগামী ২৪-২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। গতকাল বিকালে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল ইন্ডস্ট্রিয়াল হেড কোয়ার্টারে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। এ সময় ‘মিট দ্য প্রেস’র এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহানের পুত্র শেহজাদ আকবর সোবহান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিসের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘আমরা যখনই হোঁচট খেয়েছি, তখনই বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিবন্ধকতার পরও আমাদের ছেলেরা রানার্সআপ হয়েছে। দেশের পতাকা উড়িয়েছে। অথচ সরকার থেকে তাদের সামন্য মূল্যায়নটুকুও করা হয়নি। আমাদের ছেলেরা বড় কিছু চায় না, তারা চায় বাকি সবার মতো তাদেরও সম্মানিত করা হোক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (আন্তর্জাতিক) মঈন ইকবাল, পরিচালক (প্রোগ্রাম) মাহিন এম রহমান, পরিচালক (অ্যাডমিন) মো. তাইজউদ্দিন ও ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সাবেক পরিচালক জন ডেভিড উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের চার ক্রিকেটার তানজিলুর রহমান, মো. আসমত আলী, মো. মিজানুর রহমান ও সুকেল তঞ্চঙ্গাও এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
- প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
- ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি!
- বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
- কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন
- এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেফতার
- নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
- জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
- জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
- দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
- গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
- আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
- সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
- টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
- তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ
- মেসির বেলায় ছাড়, বালোগানের লাল কার্ডে নতুন বিতর্ক
- জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
- সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
- যে পরিসংখ্যান ক্রোয়েশিয়ার দুশ্চিন্তা বাড়াচ্ছে
ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ ২০২৬
টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর