রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবক হলেন-সোহাগ হাজরা (২৪)।
রবিবার রাত ১০টায় বনানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বনানী ই-ব্লকের ১২ নং রোডের একটি বাসায় একটি অবৈধ সিসার বারে অভিযান পরিচালনা করে বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্স অবৈধ সিসা, ১১টি প্রিমিয়াম সিসা স্ট্যান্ড, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ ও ১টি চাবি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই