যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নামে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে থানায় জিডি দায়ের করা হয়েছে। যার নম্বর ১০৭৫।
বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায় এ জিডিটি দায়ের করেন এস এম জহিরুল ইসলাম নামের এক সাংবাদিক।
জিডি দায়েরের বিষয়টি নিশ্চত করেছেন পল্লবী থানার ওসি হাসান বাসির।
জিডিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নামে নানান রকম মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও কুরুচিপূর্ন কথাবার্তা লিখে একাধিক পোস্ট করা হচ্ছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে মন্ত্রী তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য ডায়েরী ভূক্ত করে রাখা একান্ত প্রয়োজন ।
জিডিতে দুআইডির লিঙ্কও উল্লেখ করে দেয়া হয়।
এ বিষয়ে এস এম জহিরুল ইসলাম বলেন,'মন্ত্রীর নাম ও ছবি উল্লেখ করে দুটি আইডি থেকে অনেক কুৎসা ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এতে করে তার সম্মানহানী হচ্ছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি জিডির মাধ্যমে প্রশাসনকে অবগত করেছি।'
বিডি প্রতিদিন/এম.এস