রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ২৯৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫১০টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৩টি যানবাহন রেকার করা হয়েছে।
সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২২৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪২২টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৯টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫২৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭৫টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২০৪টি মামলা করা হয়েছে।
এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এআইএস